সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

সিলেটকে বন্যা থেকে রক্ষা করতে সুরমা নদী ড্রেজিং করা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সিলেটকে আগাম বন্যার কবল থেকে রক্ষা করতে সুরমা নদী ড্রেজিং করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

এজন্য দেশের ৯টি স্থানে ড্রেজিং স্টেশন তৈরি করা হচ্ছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২০ জুন) সিলেট নগরীর ৩৯ নম্বর ওয়ার্ডের টুকেরবাজার এলাকার শাদীখাল পরিদর্শনকালে এসব কথা জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, নদীতে পলিমাটি জমার কারণে এর আগেও ড্রেজিং কাজ ব্যাহত হয়েছিল। উজান থেকে আসা পানির সঙ্গে পলিমাটিও আসে। পলিমাটি নদীর স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে। প্রকৌশলীদের সঙ্গে আলাপ করে দ্রুত সুরমা নদী ড্রেজিংয়ের ব্যবস্থা নেওয়া হবে।

একইসঙ্গে নদী ভাঙন, পলি অপসারণে নিয়মিত নদী খনন করা হবে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, কিশোরগঞ্জের মিঠামইন সড়ক দিয়ে পানি পারাপারের জন্য ব্যবস্থা গ্রহণ করছে সরকার। বন্যা পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে আরও ছিলেন- সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা, সিলেট জেলা প্রশাসন কর্মকর্তারা, বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও কর্মকর্তারা।

—–ইউএনবি