সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

রাজধানীতে বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে এইচএসসি পরীক্ষার্থীদের

ভোর থেকে বৃষ্টির কারণে রাজধানীতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

বৃষ্টির কারণে সড়কে গণপরিবহনের উপস্থিতি কম থাকায় পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের গন্তব্যে পৌঁছাতে বেশ বেগ পেতে হয়েছে। মালিবাগ, শান্তিনগর, মগবাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় সড়কে পানি জমে পরিস্থিতি আরও জটিল করে তোলে।

এতে তীব্র যানজট তৈরি হয়ে সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে ছোটাছুটি করতে হয়েছে পরীক্ষার্থী ও অভিভাবকদের।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, ঢাকায় সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সকাল ১০টায় সিলেট বিভাগ ছাড়া সারা দেশে বাংলা প্রথমপত্রের (আবশ্যিক) মাধ্যমে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।

—-ইউএনবি