সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ভিয়েতনামে ৬ মাসে সড়ক দুর্ঘটনায় ৫২০০ জনের মৃত্যু

সিনহুয়া, হ্যানয় :

২০২৩ সালের ১৫ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১৪ জুন পর্যন্ত ছয় মাসে ভিয়েতনামে ১২ হাজার ৩২১টি সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ২৫৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির ট্রাফিক নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটি।

সোমবার (১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

একই সময়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে ৯ হাজার ৫৯৯ জন।

বছরভিত্তিক হিসাবে দেখা গেছে, দুর্ঘটনা ও আহতের সংখ্যা যথাক্রমে ১৭ দশমিক ৫৮ শতাংশ এবং ৩৯ দশমিক ২৮ শতাংশ বেড়েছে।

গত বছরের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে ১১ দশমিক ৭৮ শতাংশ।

এসব দুর্ঘটনার মধ্যে ১২ হাজার ২২৫টি সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ১৯১ জন নিহত ও ৯ হাজার ৫৮৪ জন আহত হয়েছে।