সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

সদ্যসমাপ্ত অর্থবছরে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স পেয়েছে বাংলাদেশ

ফাইল ছবি

২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ রেমিট্যান্স পেয়েছে ২৩ দশমিক ৯১৫ বিলিয়ন মার্কিন ডলার, যা এখন পর্যন্ত অর্থবছরের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক ইউএনবিকে বলেন, ২০২৪ সালের জুনে প্রবাসী বাংলাদেশিরা ২ দশমিক ৫৪২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এর ফলে ২০২৩-২৪ অর্থবছরের ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২৩ দশমিক ৯১৫ বিলিয়ন মার্কিন ডলারে, যা আগের অর্থবছরে ছিল ২১ দশমিক ৬১০ বিলিয়ন ডলার।

গেল ঈদুল আজহায় প্রবাসী শ্রমিকরা দেশে বেশি অর্থ পাঠানোয় জুন মাসে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ ১৫ দশমিক ৫৯ শতাংশ বেড়ে ২ দশমিক ৫৪২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এর আগে মে মাসে প্রবাসী কর্মীরা রেমিট্যান্স পাঠিয়েছিলেন ২ দশমিক ২৫৩ বিলিয়ন ডলার।

ডলারের বিনিময় হার বৃদ্ধি ও ঈদুল আজহা উপলক্ষে প্রবাসীরা পরিবারের কাছে অতিরিক্ত অর্থ পাঠানোয় এই প্রবৃদ্ধি বেড়েছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর বলেন, রেমিট্যান্স প্রদানকারীদের জন্য বৈধ চ্যানেলে আর্থিক ও অ-আর্থিক সুবিধা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশ আরও বেশি রেমিট্যান্স অর্জন করতে পারে। বিনিময় হারের তারতম্যের কারণে বৈধ রেমিট্যান্সের বদলে অবৈধ হুন্ডিতে টাকা পাঠাচ্ছেন অনেক রেমিট্যান্সকারী।

——ইউএনবি