সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

সুনামগঞ্জে সুরমা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ ৩

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুরমা নদীতে স্রোতের কবলে নৌকাডুবে নারী ও শিশুসহ ৩ জন নিখোঁজ হয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে ৪ জনকে।

মঙ্গলবার (২ জুলাই) সকালে উপজেলা সদরের আজমপুর খেয়াঘাট সংলগ্ন সুরমা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ৩ জনের মধ্যে উপজেলার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামের মানসিক প্রতিবন্ধী জোছনা বেগমের শিশু সন্তানসহ ৪ জনকে উদ্ধার করা হলেও তিনিসহ এখনও নিখোঁজ রয়েছেন ৩ জন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে ছোট নৌকায় আজমপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা নারী ও শিশুসহ ৭ জন আজমপুর খেয়াঘাট সংলগ্ন সুরমা নদী পার হতে গিয়ে প্রচণ্ড স্রোতের কবলে পড়ে নৌকাডুবিতে নিখোঁজ হন।

তাৎক্ষণিক দোয়ারাবাজার থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে শিশুসহ ৪ জনকে উদ্ধার করা হলেও মানসিক প্রতিবন্ধী জোছনা বেগম (৩৫), নৌকার মাঝি জমির আলী (৪০) ও গুলো বিবি (৭৫) নিখোঁজ রয়েছেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান জানান, নৌকাডুবিতে এখনও ৩ জন নিখোঁজ রয়েছেন। শিশুসহ জীবিত ৪ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

—–ইউএনবি