সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

কোটা পদ্ধতি পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীদের শাহবাগ মোড় অবরোধ

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনর্বহালে হাইকোর্টের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২ জুলাই) এই অবরোধ কর্মসূচি পালন করে তারা।

এর আগে দুপুর পৌনে ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিক্ষোভ সমাবেশ করে। এরপর ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের সামনে মিছিল করে শাহবাগে অন্যান্য বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেয়।

অবরোধ কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজসহ আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেয়।

সরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে স্লোগান দিতে থাকে তারা।

—-ইউএনবি