সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

আইসিইউ থেকে কেবিনে খন্দকার মাহবুব হোসেন

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির ভাইস চেয়ারম্যান ও প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। শিগগিরই তিনি বাসায় ফিরতে পারবেন বলে আশা করছেন চিকিৎসকরা। মঙ্গলবার  (২১ সেপ্টেম্বর) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। শায়রুল কবির বলেন, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। গত সোমবার রাতে তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এখন তিনি বেশ সুস্থ। অবস্থা স্থিতিশীল থাকলে শিগগিরই তিনি বাসায় ফিরতে পারবেন। তিনি আরও বলেন, ‘চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি স্বাভাবিক খাবারই খাচ্ছেন। একইসঙ্গে চিকিৎসকরা তাকে নিয়মিত পর্যবেক্ষণও করে যাচ্ছেন। গত ১৬ আগস্ট খন্দকার মাহবুব হোসেন করোনা আক্রান্ত হন। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। ৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্ট নেওয়া হয়।