সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আজমুল হোসেন নামে এক বাংলাদেশি আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার ঠাকুরপুর সীমান্তে ভারত অংশে এ ঘটনা ঘটে।

আহত আজমুল হোসেন (২৯) ওই উপজেলার ঠাকুরপুর গ্রামের মো. আব্বাস আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ঠাকুরপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল আজমুল হোসেনসহ আরও ৫ থেকে ৬ জন বাংলাদেশি। এ সময় ৮২-বিএসএফের মালুয়াপাড়া ক্যাম্পের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়লে আজমুল হোসেনের পায়ে লেগে তিনি গুরুতর আহত হন এবং তার অন্য সহযোগীরা পালিয়ে যান।

পরে বিএসএফের সদস্যরা আহত অবস্থায় আজমুল হোসেনকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন।

বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিননায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, সীমান্তে বিএসএফের গুলিতে এক যুবকের আহত হওয়ার বিষয় আমরা জেনেছি।

—–ইউএনবি