সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

দিনাজপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে ৫ জন নিহত

দিনাজপুরের পাঁচবাড়ীতে বাস ও ট্রাকের সংঘর্ষে ৫ জন মারা গেছেন। গুরুতর অবস্থায় ২৬ জনকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) সকাল ৬টার দিকে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।

নিহতদের মধ্যে রয়েছে- দিনাজপুরের ৫ মাস বয়সী জায়না, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের আলী (৫২), দিনাজপুরের রাজেশ বাহাদুর (৩০), ঠাকুরগাঁওয়ের হাসু (২৮), দিনাজপুরের বিভা (১০)।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, আজ (শুক্রবার) সকাল ৬টার দিকে দিনাজপুর সদরের পাঁচবাড়ী এলাকার আরিয়ান পেট্রোল পাম্পের কাছে ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী নাবিল পরিবহনের সঙ্গে আম বহনকারী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

তিনি আরও বলেন, নাবিল পরিবহনের সুপারভাইজার রাজেশ বাহাদুর, অজ্ঞাত পরিচয়ে হেলপার ও ট্রাকের চালক হাসু (৪০) দুর্ঘটনাস্থলে নিহত হয়েছেন। ২৮ জনকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর মারা গেছেন অজ্ঞাত পরিচয়ে শিশুসহ আরেক যাত্রী।

থানার উপপরিদর্শক (এসআই) হাসান মোহাম্মদ রুবেল জানান, দুর্ঘটনায় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। ফারার সার্ভিসের কর্মীদের সহায়তায় উদ্ধার তৎপরতা চালিয়েছেন তারা।

তিনি আরও বলেন, পরে পুলিশের রেকারের সহায়তায় দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।

——ইউএনবি