সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ১০

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুকুরিয়ায় যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

শুক্রবার (৫ জুলাই) বেলা আড়াইটার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুকুরিয়ায় ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই পিকআপের চালকসহ দুইজন নিহত হন। আহত হন আরও ১০ জন।

তিনি আরও বলেন, আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতেদের পরিচয় পাওয়া যায়নি।

—-ইউএনবি