সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

সিলেটে বিপদসীমার উপরে সুরমা ও কুশিয়ারার পানি

জেলা প্রতিনিধি, সিলেট :

সিলেটে নদ-নদীর পানি কমলেও আভ্যন্তরীণ সাতটি নদনদীর মধ্যে সুরমা ও কুশিয়ারার চারটি পয়েন্টে বন্যার পানি এখনও বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

গত চার দিন বৃষ্টিপাত কম থাকায় জেলায় সার্বিক বন্যা পরিস্হিতি কিছুটা উন্নত হয়েছে, তবে পানি উন্নয়ন বোর্ড সিলেটের দেওয়া তথ্য মতে, সিলেটের আভ্যন্তরীণ ৭টি নদ-নদীর ১১ টি পয়েন্টের মধ্যে শুধুমাত্র সুরমা ও কুশিয়ারা নদীর ৪টি পয়েন্টের পানি এখনও বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এরমধ্যে সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে ৬২ সেন্টিমটার উপরে রয়েছে,যা আগেরদিন ছিলো ৬৪ সেন্টিমিটার। কুশিয়ারা নদীর পানি আমলশীদ পয়েন্টে ১০০ সেন্টিমটার,যা আগেরদিন ছিলো ১৩০ সেন্টিমটার উপরে।এ নদীর শেওলা পয়েন্টে ২৪ সেন্টিমটার উপরে,যা আগেরদিন ছিলো ৩৮ সে.মি ।কুশিয়ারা নদী ফেঞ্চুগঞ্জ পয়েন্টের পানি বিপৎসীমার ৯৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে,যা আগেরদিন ছিলো ১০১ সে.মি উপরে।

একই নদীর শেরপুর পয়েন্টে ৮.৫৫ মিটারে অবস্হান করছে, যাহা বিপৎসীমার সমান লেভেলে রয়েছে,এটি আগেরদিন ছিলো বিপৎসীমার ০৪ সে.মি উপরে। এছাড়া সুরমা নদী সিলেট পয়েন্টে বিপৎসীমার ৬ সেন্টিমিটার নীচে রয়েছে।

জেলার লোভাছড়া নদী,সারিনদী,জাফলং (ডাউকি নদী),সারি গোয়াইন নদী,ধলাইনদীর পানির সবগুলো পয়েন্টে বিপৎসীমার অনেক নীচ দিয়ে প্রবাহি হচ্ছে।