সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

নীড়ের সঙ্গে রুপা জয় করলেন খুশবুও

অনলাইন ডেস্ক :

শ্রীলঙ্কায় ওয়েস্টার্ন এশিয়ান ইয়ুথ চেস চ্যাম্পিয়নশিপে ব্লিটজ বিভাগে সাফল্য পেয়েছেন বাংলাদেশের দুই দাবাড়ু। মনন রেজা নীড় ও ওয়ার্সিয়া খুশবু দুজনই জিতেছেন রুপার পদক। বাংলাদেশ থেকে যাওয়ার আগে জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হয়েছিলেন ফিদে মাস্টার মনন রেজা নীড়। এবার সাফল্য পেলেন শ্রীলঙ্কায়। নীড় খেলেছেন অনূর্ধ্ব-১৮ উন্মুক্ত গ্রুপে।

সেখানে ৯ রাউন্ডের খেলা শেষে নীড়ের সংগ্রহ সাড়ে ৬ পয়েন্ট। সাড়ে ৭ পয়েন্ট নিয়ে কিরগিজস্থানের দাবাড়ু ইরজাহান ঝাকলিশকভ জিতেছেন সোনা। অন্য দিকে, একই টুর্নামেন্টে অনূর্ধ্ব-১২ বিভাগে রুপা জিতেছেন ওয়ার্শিয়া খুশবু। এর আগে র‌্যাপিড দাবায় ব্রোঞ্জ জিতেছিলেন এই উদীয়মান দাবাড়ু।