সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

আবু সাঈদ হত্যা মামলায় ১৬ বছরের কিশোরের জামিন

রংপুরে কোটা সংস্কার আন্দোলনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার আলফি শাহরিয়ার মাহিমের (১৬) জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোস্তফা কামাল জামিন মঞ্জুর করেছেন বলে নিশ্চিত করেছেন তার আইনজীবী জোবায়দুল ইসলাম।

গত ১৬ জুলাই রংপুরে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের সঙ্গে সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলায় মাহিমকে কারাগারে পাঠানো হয়।

গত ৩১ জুলাই মাহিমের বোন সানজানা আক্তার স্নেহা ফেসবুকে পোস্ট দিয়ে তার অবস্থান সম্পর্কে জানতে চেয়ে পোস্ট দেন। তিনি জানান, বিক্ষোভে জড়িয়ে পড়ে রাবার বুলেটের আঘাত পান মাহিম। পরে মাহিমকে গ্রেপ্তার করা হয়।

মাহিমের আইনজীবীর মতে, মামলাটি প্রথমে মেট্রোপলিটন তাজহাট থানায় করা হয়েছিল। তবে তার বয়স কম হওয়ায় স্থানান্তরিত করা হয়েছিল। তার জামিনের শুনানি মূলত ৪ আগস্ট হওয়ার কথা ছিল।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জিল্লুর রহমান জানান, বিক্ষোভ চলাকালে মাহিমকে গ্রেপ্তার করা হলেও রংপুরে উত্তেজনাকর পরিস্থিতির কারণে সে সময় তার বয়স যাচাই করা হয়নি।

স্কুল ইউনিফর্ম পরা কিশোরকে আটক এবং তার পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করতে না দেওয়ায় মাহিমের বোন তার হতাশা প্রকাশ করেছেন।

—–ইউএনবি