সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

গোপালগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ২১

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সাকুরা পরিবহনের একটি বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাইসহ চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২১ জন।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের ডোমরাকান্দির লাম-মিম হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- উপজেলার বিশ্বম্ভরদী গ্রামের বাশার শেখ (৪০) ও খায়ের শেখ (৩৫), একই গ্রামের হাসান শেখ (২৯) ও দিগনগর গ্রামের ইয়ার আলী (৩৮)।

পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ হাসপাতালের মর্গে পাঠায়। আর আহত অটোরিকশাচালক হাসান শেখকে (২৮) রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপর আহত ২১ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ মো. খায়রুল আনাম জানান, বিকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইয়ার আলী ও হাসান শেখ মারা যান।

—–ইউএনবি