সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

হবিগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যুর অভিযোগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল ও বিক্ষোভ চলাকালে হবিগঞ্জে গুলিবিদ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার বিকেলে আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষ চলাকালে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম মোস্তাক মিয়া (২৮)। সিলেটে টুকের বাজার এলাকায় তার বাড়ি। তিনি হবিগঞ্জে পিডিবির ঠিকাদারের অধীন শ্রমিক হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে শিক্ষার্থীরা গণমিছিল শুরু করলে সিনেমা হল এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এ সংঘর্ষের মধ্যেই গুলিবিদ্ধ হন মোস্তাক মিয়া। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পরপরই তার মৃত্যু হয়।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মোমিন উদ্দিন চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বিস্তারিত বলতে রাজি হননি তিনি।

—–ইউএনবি