সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

হবিগঞ্জে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে আহত ৫০, আ. লীগ কার্যালয়ে আগুন

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। শুক্রবার জুমার নামাজ শেষে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে ছাত্ররা মিছিল নিয়ে শহরের প্রধান সড়কে একত্রিত হন। মিছিলটি আওয়ামী লীগ অফিসের কাছে পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ বাধে।

একপর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা পিছু হটে। এর পরপরই আওয়ামী লীগের অফিসে আগুন অগ্নিসংযোগ করা হয়।

পুলিশ ঘটনাস্থলে যাওয়ার সময় মুসলিম কোয়ার্টারের সামনে প্রধান সড়কে ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

এ রিপোর্ট লেখার সময় থেমে থেমে সংঘর্ষ চলে। পুলিশের সঙ্গে বিজিবি ও র‌্যাব যোগ দিয়েছে।

—-ইউএনবি