সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

গাজীপুর কারাগারে বিদ্রোহের চেষ্টা, গোলাগুলিতে ২২ বন্দি আহত

গাজীপুর জেলা কারাগারের কয়েকজন বন্দিকে মুক্তি দেওয়ার পর বিদ্রোহের চেষ্টা করলে তাদের দমন করতে গাজীপুর জেলা কারাগারে গোলাগুলি হয়েছে। এতে কারাগারের অন্তত ২২ জন বন্দি আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপর সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিদ্রোহ চলছিল।

কারারক্ষী মুশফিকুর রহমান জানান, সম্প্রতি শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর কিছু রাজবন্দি জেল থেকে মুক্তি পেয়েছেন। এ নিয়ে ডাকাতিসহ অন্যান্য মামলার আসামিরা কেন মুক্তি পাচ্ছে না- এমন দাবি তুলে তারা বিক্ষোভ করে। এক পর্যায়ে কারাগারের ভেতরের বিছানাপত্র ও আসবাবপত্রে আগুন ধরিয়ে দিয়ে তারা পালানোর চেষ্টা করে। পরিস্থিতি সামলাতে এসময় লাঠিপেটা ও গুলি ছোড়া হয়। এ সময় গুলিতে ২০ থেকে ২২ জন বন্দি আহত হন। পরে সেনাবাহিনীর সদস্যরা কারাগারে পৌঁছে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করেন।

—-ইউএনবি