সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ঝিনাইদহে হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীরা

হাসপাতালের শৃঙ্খলা ও আবর্জনা পরিষ্কারে কাজ শুরু করেছে ঝিনাইদহের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকে ঝিনাইদহ সদর হাসপাতালে প্রায় অর্ধশত শিক্ষার্থী এ অভিযানে অংশ নেয়।

এসময় হাসপাতালের প্রবেশ মুখ, জরুরি বিভাগসহ হাসপাতাল চত্বরের নানা আগাছা পরিস্কার করে তারা। এ ছাড়াও হাসপাতালের প্রতিটি ওয়ার্ড ও দুগন্ধযুক্ত ড্রেন পরিষ্কার করে তারা।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী সোহাগ আহম্মেদ শুভ জানান, হাসপাতাল পরিষ্কারের পাশাপাশি সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের তারা সাহায্য করছেন। লাইনে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে সেবা নিতে সহযোগিতা করার পাশাপাশি চিকিৎসকসহ হাসপাতাল কর্তৃপক্ষেরও সহযোগিতা করছেন তারা।

আগামী এক সপ্তাহ এ কার্যক্রম চলবে বলে জানান তিনি।

—–ইউএনবি