সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

পাকিস্তান ক্রিকেট বোর্ডকে শরিফুলের ধন্যবাদ

অনলাইন ডেস্ক :

দেশে অনুশীলনের পরিস্থিতি না থাকায় প্রায় এক সপ্তাহ আগে পাকিস্তানে উড়াল দেয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দেশটিতে গিয়ে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করতে পারেন নাজমুল হোসেন শান্তরা। অনুশীলনের সুযোগ-সুবিধার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) ধন্যবাদ জানিয়েছেন পেসার শরিফুল ইসলাম। গত শুক্রবার গণমাধ্যমে অনুশীলন নিয়ে তৃপ্তির কথা জানান। ‘পিসিবিকে ধন্যবাদ। আমাদের জন্য দারুণ অনুশীলন সুবিধা রেখেছে। আমি এখানে উপভোগ করেছি। কিছুটা গরম, মানিয়ে নিতে হয়েছে (হাসি)। ইসলামাবাদেও গরম, তো…।’

বাংলাদেশ দল পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেয় ১২ আগস্ট। শরিফুল যান আরও দুই দিন পর। কানাডা থেকে গ্লোবাল টি-টোয়েন্টি খেলে এসে বিশ্রামে ছিলেন তিনি দুই দিন। পাকিস্তানে পৌঁছে একদিন বিশ্রাম নিয়ে বুধবার থেকে লাহোরে অনুশীলন শুরু করে বাংলাদেশ। আজও টানা তৃতীয় দিনের মতো অনুশীলন সেরেছেন ক্রিকেটাররা।

এর আগে সব ধরণের সুযোগ সুবিধা পাওয়ার নিশ্চয়তা পেয়ে আগেভাগে দলকে পাকিস্তানে পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শরিফুল বলছেন পাকিস্তানের কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নেয়ার কথা, ‘পাকিস্তানে আমরা অত বেশি ক্রিকেট খেলিনি। তাই আমাদের একটু বাড়তি মানিয়ে নিতে হবে। বিশেষ করে রাওয়ালপিন্ডি উইকেটের জন্য।’ ২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ৩০ আগস্ট করাচিতে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।