সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

শক্তিশালী ক্যাটাগরি ৩ হারিকেনে পরিণত হয়েছে ‘গিলমা’

অনলাইন ডেস্ক :

পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি শক্তিশালী ক্যাটাগরি ৩ হারিকেনে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় গিলমা।

বৃহস্পতিবার (২২ আগস্ট) স্থল থেকে দূরে থাকলেও আগামী কয়েক দিন তা শক্তিশালী হারিকেন হিসেবে থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের মায়ামির জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র জানিয়েছে, ঘূর্ণিঝড়টি মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপের দক্ষিণ প্রান্ত থেকে ১ হাজার ৬৪৯ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। ঘূর্ণিঝড়টির আশপাশে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ রয়েছে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার (১১৫ মাইল)।

এদিন সময় অতিক্রমণ হওয়ার সঙ্গে সঙ্গে এটি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে সমূদ্রের গভীরে থাকায় উপকূলীয় সতর্কতার প্রয়োজন নেই বলে জানানো হয়েছে।

রবিবার (১৮ আগস্ট) শক্তিশালী হয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হয় ‘গিলমা’। তখন থেকেই এটি আরও শক্তিশালী হয়ে চলেছে।