সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

নরসিংদীতে শেখ হাসিনাসহ ৮১ জনের বিরুদ্ধে মামলা

হত্যা ও বিস্ফোরণসহ পাঁচটি অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এছাড়া মামলায় সাবেক সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, নরসিংদী সদরের সাংসদ লেফটেন্যান্ট কর্নেল (অব) নজরুল ইসলাম হিরো, সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, ডিবি প্রধান হারুন অর-রশিদ, জেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান, জেলা আওয়ামীলীগের সভাপতি জিএম তালেব হোসেন, সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলীসহ ৮১ জনকে আসামি করা হয়।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে সদর উপজেলার বাদুয়ারচর এলাকার মৃত আবু সিদ্দীক মিয়ার ছেলে আলমাছ মিয়া অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রিট আদালতে হত্যা-বিস্ফোরণসহ কয়েকটি অভিযোগ এনে মামলাটি করেন।

বিষয়টি আমলে নিয়ে সদর থানায় মামলা গ্রহণের নির্দেশ দেন নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতের বিচারক নাহিদ মিয়াজী।

এই মামলায় নরসিংদী জেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বেশ কয়েকজন সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি রয়েছেন।

নরসিংদীর আইনজীবী সমিতির সভাপতি কাজী নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাদীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত সদর থানাকে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন।’

—–ইউএনবি