সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

সাইফ-জাকেরের ব্যাটে দুর্দান্ত শুরু বাংলাদেশ ‘এ’ দলের

অনলাইন ডেস্ক :

ইসলামাবাদে বাংলাদেশ ‘এ’ দল ও পাকিস্তান শাহীনসের মধ্যকার ২য় চারদিনের ম্যাচ গত মঙ্গলবার শুরু হবার কথা থাকলেও প্রথম দুই দিনের খেলা মাঠে গড়ায়নি বৃষ্টিতে। বৃহস্পতিবার ৩য় দিনে এসে হয়েছে টস, পরে হয়েছে খেলাও। টসে জিতে পাকিস্তান শাহীনসের অধিনায়ক কামরান গুলাম ব্যাট করতে পাঠান বাংলাদেশ ‘এ’ দলকে। দিনের খেলা বাংলাদেশ ‘এ’ দল শেষ করেছে ৬ উইকেটে ৩৪৬ রান স্কোরবোর্ডে জমা করে। বাংলাদেশ ‘এ’ দলের পক্ষে সেঞ্চুরি করেছেন সাইফ হাসান ও জাকের আলি অনিক।

সাইফ হাসান ১১১ রান করে আউট হলেও ১৩৬ রান করে অপরাজিত থাকেন জাকের আলি অনিক। এই দুজনের ৫ম উইকেট জুটিতে আসে ১৩১ রান। মূলত দুই সেঞ্চুরিতেই বড় স্কোর গড়তে সমর্থ হয় বাংলাদেশ ‘এ’ দল। এ ছাড়া মাহিদুল ইসলাম অঙ্কন করেন ৩৯ রান। পাকিস্তান শাহীনসের পক্ষে ২ টি করে উইকেট নেন গুলাম মুদাসসির ও মেহরান মুমতাজ।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ‘এ’ প্রথম ইনিংস ৩৪৬-৬ (৯৮ ওভার), জাকের আলি ১৩৬ অপরাজিত, সাইফ হাসান ১১১, মাহিদুল ইসলাম ৩৯, গুলাম মুদাসসির ৫৯/২, মেহরান মুমতাজ ৬৭/২।