সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তার: ডিএমপি

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে রাজধানীর পল্টন থানার শান্তিনগর এলাকার একটি বাসা থেকে আটক করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

নারায়ণগঞ্জের নবকিশোরী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া (১৭) হত্যা মামলায় গাজী গ্রুপের চেয়ারম্যান গাজী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৫ জনকে আসামি করা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন গাজী। সরকার পতনের পর গত ৫ আগস্ট রূপগঞ্জের রূপসী এলাকায় গাজী গ্রুপের একটি কারখানায় হামলা ও লুটপাট করা হয়।

—–ইউএনবি