সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বন্যায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২ হাজার কোটি টাকার ক্ষতি

সাম্প্রতিক বন্যায় বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২ হাজার কোটিরও বেশি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

এছাড়াও সরবরাহে সাময়িক সংকটের কারণে কেউ যেন দুধ ও ডিমের দাম না বাড়ায় এ বিষয়ে সতর্ক করেন উপদেষ্টা।

রবিবার (২৫ আগস্ট) সচিবালয়ে বন্যার ক্ষয়ক্ষতি ও করণীয় নিয়ে আলাপকালে এসব কথা বলেন উপদেষ্টা ফরিদা আখতার।

তিনি বলেন, ‘ক্ষতির পরিমাণ ২ হাজার কোটি টাকারও বেশি। এর মধ্যে ১২টি জেলায় ডিম ও দুধসহ প্রাণিসম্পদ খাতে ক্ষতির পরিমাণ ৪১১ কোটি টাকা। আর মৎস্য খাতে ১ হাজার ৫৯০ কোটি টাকার ক্ষতি হয়েছে।’

তিনি আরও বলেন, বন্যার কারণে সরবরাহ লাইনে সংকট তৈরি হয়েছে। তাই সাময়িক সমস্যা হতে পারে। তবে সাময়িক এ সংকটের কারণে কেউ দুধ ও ডিমের দাম না বাড়ায় সে বিষয়ে মন্ত্রণালয় সচেতন আছে।

কেউ সিন্ডিকেট করে দাম বাড়ালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে ব্যবসায়ীদের সতর্ক করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা।

এছাড়া ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য খামারি ও উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেওয়ার ঘোষণা দেন তিনি।

ঋণের কিস্তির টাকা আদায় সাময়িকভাবে বন্ধ রাখারও পরামর্শ দেন তিনি।

—–ইউএনবি