সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বানভাসিদের দুয়ারে দুয়ারে তোরসা

অনলাইন ডেস্ক :

ভয়াবয় বন্যায় ভাসছে দেশের একটা অংশ। বন্যাদুর্গতদের উদ্ধারে ইতোমধ্যে সেনাবাহিনীর পাশাপাশি কোস্ট গার্ড, বিজিবি ও নৌবাহিনী যোগ দিয়েছে। সঙ্গে আছে সাধারণ মানুষও। তবে বসে নেই তারকা শিল্পীরাও। তাদেরই একজন ‘মিস ওয়ার্ল্ড’ বিজয়ী মডেল-অভিনেত্রী রাফাহ নানজিবা তোরসা। বন্যার্তদের সহায়তায় টিম নিয়ে এই অভিনেত্রী ছুটে গেছেন চট্টগ্রামের ফটিকছড়ির প্রত্যন্ত অঞ্চলে। রোববার থেকে বন্যার্তদের উদ্ধারের পাশাপাশি শুকনা খাবার, কাপড়, পানি এবং ওষুধ নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন তোরসা।

তার টিমের কয়েকজন ফেনী ও নোয়াখালীতে গত দুই দিন ধরে অবস্থান করছে বলে জানিয়েছেন তিনি। তার সঙ্গে যোগ দিয়েছেন তোরসা। বন্যাকবলিত এলাকা থেকে তোরসা বলেন, ‘আমরা ভয়ংকর সময় পার করছি। স্বাধীনতা পাওয়ার চেয়ে রক্ষা করা অনেক কঠিন। ভারত পানি ছাড়ার বিষয়টি আগে থেকে জানালে সবাই সতর্ক থেকে মেকাবেলার প্রস্তুতি নেওয়া যেত। তিস্তার বাঁধ নিয়ে বছরের পর বছর আমরা ভোগান্তির শিকার। কিন্তু আমাদের দমানো যাবে না। যেকোনো দুর্যোগ আমরা হাসিমুখে প্রতিহত করতে পারি।

আমরা যেমন রাজপথে দুহাত মেলে বুকে গুলি নিতে পারি, তেমনি বন্যার ছোবল থেকে আমাদের দেশটাকে বাঁচিয়েও আনতে পারি। এই মুহূর্তে হালদার কাছাকাছি অবস্থান করছি। যেখানে গাড়ি যাওয়ার সুযোগ নেই। একেবারে ভেতরে কিছু মানুষ আটকে আছে। আমরা তাদের জন্য কিছু করার চেষ্টা করছি। আশা রাখছি, অচিরেই আমরা এহেন পরিস্থিতি কাটিয়ে উঠতে পারব। উপদেষ্টাদের কাছে অনুরোধ থাকবে তিস্তার বাঁধে নজর দেওয়ার।’