সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

বাইডেনের এক ফোনেই মান ভাঙলো ফ্রানসের, ফের যাচ্ছেন রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক :

অস্ট্রেলিয়ার সঙ্গে সাবমেরিন চুক্তির জেরে বিষিয়ে উঠেছিল ফ্রানস-যুক্তরাষ্ট্রের সম্পর্ক। বহু বছরের মিত্রতা ভুলে তিক্ততার সাগরে ডুবতে বসেছিল দ্বিপাক্ষিক কূটনীতি। ডেকে পাঠানো হয়েছিল ওয়াশিংটনে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতকেও। তবে জল বেশি দূর গড়াতে দেননি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার এক ফোনেই মান ভেঙেছে ফরাসিদের। জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের খবর অনুসারে, বুধবার ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁর কাছে ফোন করেছিলেন বাইডেন। প্রায় আধা ঘণ্টা কথা হয়েছে তাদের। ম্যাক্রোঁকে বাইডেন বলেছেন, অস্ট্রেলিয়ার সঙ্গে সাবমেরিন চুক্তি করার আগে তাদের ফ্রানসের সঙ্গে কথা বলে নেওয়া উচিত ছিল। এবার ভুল হলেও ভবিষ্যতে তা অবশ্যই করা হবে। বাইডেনের এই ‘সরল স্বীকারোক্তি’তেই বরফ গলেছে প্যারিসের। বাইডেনের সঙ্গে কথা বলার পর ম্যাক্রোঁ সিদ্ধান্ত নিয়েছেন, ওয়াশিংটনের রাষ্ট্রদূতকে আবার ফেরত পাঠানো হবে। আগামী সপ্তাহেই তিনি যুক্তরাষ্ট্রে যাবেন। সেখানে পৌঁছে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন ফরাসি দূত। তবে চুক্তি করার আগে আরও আলোচনা দরকার ছিল মানলেও বাইডেন অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তি নিয়ে সরাসরি কিছু বলেননি। তিনি মূলত প্রক্রিয়াগত ভুলের কথা স্বীকার করেছেন। আগে পরামর্শ করা উচিত ছিল তা বলেছেন এবং ভবিষ্যতে পরামর্শ করার প্রতিশ্রুতি দিয়েছেন। ম্যাক্রোঁর সঙ্গে ফোনালাপে এটিই ছিল বাইডেনের কৌশল। ফলে অস্ট্রেলিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তিটি অটুট থাকছে।