সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : হারের প্রতিশোধ নিয়ে নতুন সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

নেপালের বিপক্ষে প্রথম জয়, গ্রুপপর্বে হারের প্রতিশোধ এবং প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা। বাংলাদেশ যেন এক ঢিলে তিন পাখি মারলো। বুধবার নেপালের কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিকদের ৪-১ গোলে হারিয়ে আরেকটি ইতিহাস গড়লেন বাংলাদেশের ফুটবলাররা। সাউথ এশিয়ান গেমস ফুটবলে প্রথম স্বর্ণ, মেয়েদের সাফের একমাত্র শিরোপার পর এবার নেপালের মাটিতে অনূর্ধ্ব-২০ সাফে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। প্রথমার্ধে স্বাগতিক নেপাল প্রাধান্য নিয়ে খেললেও ফরোয়ার্ডদের ব্যর্থতা ও বাংলাদেশ গোলরক্ষকের দৃঢ়তায় লিড নিতে পারেনি।

বিরতির বাঁশির কিছু সময় আগে বক্সের বাইরে ফ্রি-কিক পায় বাংলাদেশ। মিরাজুল ইসলাম বল নিয়ে ঢোকার সময় তাকে ফেলা দেওয়া হয়েছিল। মিরাজুলেরই নেওয়া দুর্দান্ত ফ্রি-কিক পোস্টে লেগে জড়িয়ে যায় নেপালের জালে (১-০)। ৫৫ মিনিটে বাঁ দিক থেকে আসাদুলের ক্রসে আসাদ মোল্লার হেড গোলরক্ষকের সামনে ড্রপ খেয়ে বলে যায় ফাঁকায় দাঁড়ানো মিরাজুলের সামনে। এবারও তিনি ভুল করেননি, হেডে বল পাঠিয়ে দেন নেপালের জালে (২-০)। ৭১ মিনিটে আরও এক গোল বাংলাদেশের। এই গোলেও মিরাজুলের অবদান। তার বাড়ানো বলে রাব্বি হোসেন রাহুল গোল করলে বাংলাদেশ এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।

৮১ মিনিটে বাংলাদেশের রক্ষণ আর গোলরক্ষকের ভুলে ব্যবধান কমায় স্বাগতিক নেপাল (৩-১)। তবে ইনজুরি সময়ের ষষ্ঠ মিনিটে এক হালি পূরণ করে বাংলাদেশ। বাঁ দিক থেকে রাব্বি হোসেন রাহুলের ক্রসে পিয়াশ আহমেদ নোভা গোল করে ব্যবধান ৪-১ করেন। বিজয় উল্লাসে মাতে লাল-সবুজ জার্সিধারীরা।