সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ ‘এ’ ও পাকিস্তান শাহীনসের দ্বিতীয় ওয়ানডে

অনলাইন ডেস্ক :

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ ‘এ’ দল ও পাকিস্তান শাহীনসের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। ইসলামাবাদ ক্লাব গ্রাউন্ডে অবিরাম বৃষ্টির কারণে টস পর্যন্ত করতে পারেনি দুই দলের অধিনায়ক। সকাল পেরিয়ে দুপুরের পর আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা দেন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে শাহীনস।

ইসলামাবাদে টানা বৃষ্টি আর ভেজা আউটফিল্ডের কারণে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ ‘এ’ আর পাকিস্তান শাহীনসের সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। নির্ধারিত সময়ে টস হয়নি, পরে আম্পায়াররা ম্যাচটি পরিত্যক্তই ঘোষণা করেন। প্রথম ওয়ানডেতে পাকিস্তান শাহীনসের কাছে বড় ব্যবধানের হার দেখে তাওহীদ হৃদয়ের ‘এ’ দল।

আগে ব্যাট করে বাংলাদেশ করতে পারে কেবল ১৮৩ রান। সৌম্য, নাইম, হৃদয়ের ব্যর্থতার দিনে রান করেন কেবল সাইফ হাসান ও রিশাদ হোসেন। সহজ লক্ষ্য টপকাতে পাকিস্তান শাহীনসের ২৭.৫ ওভারের বেশি লাগেনি। ৮ উইকেটের জয়ে সিরিজ শুরু করে স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচ হল পরিত্যক্ত। আর সিরিজের শেষ ওয়ানডে আগামীকাল শুক্রবার একই ভেন্যু ইসলামাবাদ ক্লাব গ্রাউন্ডে।