সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

নেশন্স লিগে ইংল্যান্ড দল থেকে বাদ পড়লো তিন তারকা

অনলাইন ডেস্ক :

আসন্ন নেশন্স লীগকে সামনে রেখে ইংল্যান্ড দল থেকে বাদ পড়েছেন ফিল ফোডেন, কোল পালমার ও অলি ওয়াটকিন্স। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন এই তথ্য নিশ্চিত করেছে। অন্তবর্তীকালীন কোচ লি কার্সলির অধীনে ইংল্যান্ড প্রথমবারের মত মাঠে নামতে যাচ্ছে। আগামী শনিবার নেশন্স লিগের লিগ বি’তে ডাবলিনে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে থ্রি লায়ন্সরা। তিনদিন পর ওয়েম্বলিতে ফিনল্যান্ডকে আতিথ্য দিবে।

ইউরো ২০২৪ চ্যাম্পিয়নশীপের ফাইনালে স্পেনের বিপক্ষে পরাজিত ম্যাচে গোল করা চেলসি তারকা পালমার ও এ্যাস্টন ভিলার স্ট্রাইকার ওয়াটকিন্স ইনজুরির কারণে জাতীয় দল থেকে ছিটকে গেছেন। ইতোমধ্যেই তাদের নিজ নিজ ক্লাবে ফেরত পাঠানো হয়েছে। ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড ফোডেন অসুস্থতার কারণে কার্সলির দলে যোগ দেননি।

এফএ এক বিবৃতিতে বলেছেন, ‘এই মুহূর্তে নতুন কোন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেই।’ সাবেক কোচ গ্যারেথ সাউথগেটের আট বছরের মেয়াদ শেষে আয়ারল্যান্ডের বিরুদ্ধে নতুন কোচের অধীনে প্রথম মাঠে নামতে যাচ্ছে ইংল্যান্ড। কার্সলিকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেয়া হয়েছে। নতুন কোচের বিবেচনায় প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেয়েছেন নোনি মাদুয়েকে, মরগান গিবস-হোয়াইট, টিনো লিভরামেন্টো ও এ্যাঞ্জেল গোমেজ।