সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

এ বছরও নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান বাতিল

অনলাইন ডেস্ক :

করোনা মহামারির কারণে এ বছরও সুইডেনের রাজধানী স্টকহোমে নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান হচ্ছে না। পুরস্কার বিজয়ীরা নিজেদের দেশে থেকেই পদক ও সনদ গ্রহণ করবেন। বৃহস্পতিবার নোবেল ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে।

নোবেল ফাউন্ডেশন এক বিবৃতিতে বলেছে, মহামারির পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে না আসায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে বিজয়ীরা উপস্থিত না হলেও নোবেল কমিটি এ বছর স্থানীয়ভাবে ক্ষুদ্র পরিসরে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করার বিষয়ে আশা প্রকাশ করেছে।

এ অনুষ্ঠান টেলিভিশনে ও নোবেল প্রাইজের ডিজিটাল প্ল্যাটফর্মে সম্প্রচার করা হবে। আগামী ৪ঠা অক্টোবর থেকে ১১ই অক্টোবরের মধ্যে চলতি বছরের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।  চিকিৎসা, পদার্থ, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে প্রতিবছর এই পুরস্কার ঘোষণা করা হয়ে থাকে। ১৯০১ সাল থেকে এই পুরস্কার ঘোষণা করা হচ্ছে।