সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

জয় রথ ছুটে চলেছে বাঘিনীদের

অনলাইন ডেস্ক :

শ্রীলঙ্কার মাটিতেই জিতেই চলছেন বাংলাদেশের নারীরা। টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল। ১০ রানের জয়ে পাঁচ ম্যাচের সিরিজ নিজেদের করে নিয়েছে বাঘিনীরা। আগে ব্যাট করতে নেমে সাথীর ২৬ ও রিতু মনির ২৫ রান বাদে বলার মতো স্কোর গড়তে পারেননি কেউই। নির্ধারিত ওভারে ৯ উইকেটে ৯৭ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাব দিতে নেমে মারুফা, রাবেয়া, নাহিদাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১০ রানের জয় পায় বাঘিনীরা। টস জিতে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে তিন ওভারের আগেই ২৮ রান তোলেন দিলারা আক্তার ও সাথী রানী। ১৩ রান করে রানআউটে কাটা পড়েন দিলারা। অল্পতেই ফেরেন সোবহানা মোস্তারি।

এরপর নিগার সুলতানাকে নিয়ে এগোচ্ছিলেন সাথী।দলীয় ৫৪ রানে সাথীকে থামান মালসা শেহানি। ২১ বলে চারটি চারে ইনিংস সর্বোচ্চ ২৬ রান করেন তিনি। এরপর রিতু মনি একপ্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। একে একে ফিরে যান নিগার সুলতানা, তাজ নেহার, ফাহিমা খাতুনরা। শেষ পর্যন্ত রিতু মনির ৩৩ বলে অপরাজিত ২৫ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ৯৭ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাব দিতে নেমে শুরু থেকে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়েন শ্রীলঙ্কান ব্যাটাররা।

মারুফা-নাহিদাদের বোলিং তোপে মাত্র ২৮ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে লঙ্কানরা। এরপর কাউসিনি নুথাঙ্গা ও নিলাকসানা সন্দামিনি চেষ্টা করেছিলেন প্রতিরোধের। তবে ২১ রান করা নুথাঙ্গাকে ফিরিয়ে জুটি ভাঙেন অধিনায়ক রাবেয়া খান। শেষদিকে ইনিংস সর্বোচ্চ ৩৭ বলে ২২ রান করা সন্দামিনিকে ফেরান ফাহিমা খাতুন। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৮ উইকেটে ৮৭ রানে থামে শ্রীলঙ্কা। ১০ রানের জয় পায় বাংলাদেশ নারী ‘এ’ দল। দুইটি করে উইকেট শিকার করেন রাবেয়া খান, নাহিদা আক্তার ও মারুফা আক্তার।