সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

বিকেলে অনুশীলনে নামছে টাইগাররা

ফাইল ছবি

ষ্টাফ রির্পোটার :

ঈদের ছুটি শেষে মঙ্গলবার (১৮ মে) থেকে আনুষ্ঠানিক অনুশীলনে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সাকিব-মোস্তাফিজের কোয়ারেন্টাইন শিথিল করা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এখনও আনুষ্ঠানিক অনুমতি পায়নি বিসিবি।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে এ মাসের ২ তারিখ থেকে অনুশীলন শুরু করে বাংলাদেশ দলের একাংশের ক্রিকেটাররা। লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে বাকিরাও যোগ দেন ঐচ্ছিক অনুশীলনে। আজকের অনুশীলনে উপস্থিত থাকবেন অধিকাংশ ক্রিকেটার। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিবারাত্রির হওয়ায়, বিকেল সাড়ে ৪টা থেকে অনুশীলন করবেন টাইগাররা।

এরপর সন্ধ্যায় ফ্লাডলাইটে করবেন ব্যাটিং ও বোলিংয়ের অনুশীলন। বাংলাদেশ ক্রিকেট দল মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করলেও, তিন দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষ করে বুধবার (১৯ মে) থেকে প্রস্তুতি পর্ব শুরু করবে শ্রীলঙ্কা ক্রিকেট দল।