সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

সিলেটে যুবক হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সিলেটের সাগরদীঘির পাড়ে ছুরিকাঘাতে যুবক হত্যার মামলার দুই পলাতক আসামি সেলিম ও রাব্বিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (১ নভেম্বর) রাত আড়াইটার দিকে ঢাকার উত্তরখানের সামুলখার কমপ্লেক্স এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- সিলেটের বাগবাড়ি এলাকার নুরুল আমিনের ছেলে সেলিম ছালিম (২০) ও একই এলাকার মাসুক মিয়ার ছেলে রাব্বি (২১)।
নিহত শাওন আহমদ (২৫) সিলেট নগরীর সুবিদবাজার বনকলাপাড়ার সেলিম মিয়ার ছেলে।

র‌্যাব-৯ সিলেটের সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মো. মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালায় র‍্যাব ৯ ও র‍্যাব-১। এসময় ঢাকার উত্তরখানের সামুলখার কমপ্লেক্স এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় হত্যা মামলা রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে তাদের হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে উল্লেখ করা হয়।