সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

পাবনায় অপহৃত মাদ্রাসা ছাত্র রমজান আলীকে উদ্ধার করেছেন র‌্যাব সদস্যরা

নিজস্ব প্রতিবেদক

পাবনা জেলার চাটমোহর থানাধীন চড়াইকোল দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণীর অপহৃত ছাত্র রমজান আলী (১৩)কে ভাঙ্গুড়া থেকে উদ্ধার করেছে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।

উদ্ধারকৃত ছাত্র রমজান আলী চাটমোহর থানার চড়াইকোল গ্রামের আকমল হোসেনের ছেলে।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ইলিয়াস খান জানান, ৩০ অক্টোবর রমজান আটঘরিয়ায় তার নানা বাড়ি যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে বের হয়।
ঐদিন সন্ধ্যায় রমজানের পরিবার জানতে পারে রমজান আলী তার নানা বাড়ি যায়নি। পরবর্তীতে রাত আনুমানিক ৭ ঘটিকায় অজ্ঞাতনামা ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে রমজানের মাকে জানায় নিখোঁজ রমজান আলী তাদের কাছে আছে এবং তাকে ফিরে পেতে হলে ৬০ হাজার টাকা দিতে হবে। টাকা দিতে ব্যর্থ হলে তার সন্তানকে প্রানে মেরে ফেলবে বলে হুমকি দেয়। এই ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের মা মোছাঃ ময়না খাতুন বাদী হয়ে পরের দিন ৩১ অক্টোবর তারিখ চাটমোহর থানায় অজ্ঞানামা ব্যক্তিদের আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ২ নভেম্বর রাতে পাবনা জেলার ভাঙ্গুরা থানাধীন বড়াল ব্রিজ এলাকা হতে অপহৃত ভিকটিম মোঃ রমজান আলীকে সম্পূর্ন সুস্থ অবস্থায় উদ্ধার করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরনকারীরা কৌশলে পালিয়ে যায়। পলাতক অপহরনকারীদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত আছে। পরে উদ্ধারকৃত রমজান আলীকে মামলার তদন্তকারী কর্মকর্তার মাধ্যমে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।