সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

জৈন্তাপুরে ১৯ ক্যান ভারতীয় বিয়ার সহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের মাদক বিরুদী অভিযানে ১৯ ক্যান ভারতীয় বিয়ার সহ ১জনকে আটক করা হয়। আটক শাহিন উদ্দিন (২০) সে নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত গৌরিশঙ্কর এলাকার পশ্চিম বিড়াখাই গ্রামের এরশাদ আলির ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে তামাবিল মহাসড়কে মাহুতহাটি এলাকায় অভিযান চালিয়ে বাঁধন মোটরসাইকেল সার্ভিসিংয়ের সম্মুখ পাকা রাস্তা হইতে শাহিনকে আটক করে পুলিশ। সে নিজপাট ইউনিয়নের পশ্চিম গৌরীশঙ্কর গ্রামের এরশাদ আলীর ছেলে শাহিন উদ্দিন (২০)। এ সময় তার নিকট হতে ১৯ বোতল ভারতীয় বিয়ার উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার ২০০ টাকা।

জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটক আসামিকে আদালতে সোপর্দ করা হয় বলে তিনি নিশ্চিত করেন।