সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

জুরি বোর্ডে সূচরিতা ও নাঈম

নিজস্ব প্রতিবেদক
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ এর জুরি বোর্ডে চার নতুন সদস্য যুক্ত হয়েছেন। তাদের মধ্যে আছেন সোনালী দিনের ঢাকাই ছবির দুই অভিনয়শিল্পী সূচরিতা ও নাঈম। আজ (৪ নভেম্বর) সোমবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। নতুন সদস্যরা হলেন চলচ্চিত্র পরিচালক সাঈদুর রহমান সাঈদ, সংগীত পরিচালক মাকসুদ জামিল মিন্টু, অভিনেতা খাজা নাঈম মুরাদ ও অভিনেত্রী সুচরিতা।

২০২৩ পঞ্জিকা বছরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মূল্যায়ন ও পুরস্কারের জন্য নাম সুপারিশ করতে এই জুরি বোর্ড গঠন করা হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর গঠিত জুরি বোর্ডে গতকাল এই চার নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়।

এ ছাড়াও বোর্ডে রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিএফডিসির পরিচালক, ফিল্ম আর্কাইভের মহাপরিচালক, চলচ্চিত্র অধিশাখার প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের চেয়ারম্যান এস এম ইমরান হোসেন, চিত্রগ্রাহক বরকত হোসেন পলাশ, সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি, সাংবাদিক ওয়াহিদ সুজন ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যান।