সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ডামুড্যায় জরাজীর্ণ ব্রিজে ঝুঁকিপূর্ণ পারাপার

ডামুড্যা (শরীয়তপুর) সংবাদদাতাঃ

মোঃ নুরুল ইসলাম খোকন ৬ই নভেম্বর ডামুড্যা উপজেলায় ধানকাটি ইউনিয়নের এতিমখানা ছয়হিস্যা গ্রামের খালের উপরে ব্রিজ দীর্ঘদিন যাবত জরাজীর্ণ হয়ে পড়ে আছে এবং ব্রিজের মাঝখানের ঢালাই ভেঙ্গে রড দেখা যাচ্ছে। নতুন করে নির্মাণের দাবী এলাকাবাসী দীর্ঘদিনের। জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজটি দিয়ে পারাপার হচ্ছে তিন গ্রামের মানুষ। দশ থেকে বারো বছর ধরে এই ব্রিজটি পড়ে আছে জরাজীর্ণ অবস্থায়, কোনো রকম ব্রিজের উপরে জোড়াতালি দিয়ে চলতে হচ্ছে। পথচারীরা জানান, শরীয়তপুর তথা বরিশালসহ রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগের সহজ রাস্তা হচ্ছে ইসলামপুর-ধানকাটি রোড গুরুত্বপূর্ণ। এই সড়কে আশেপাশে বহু শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ স্বাস্থ্য উপকেন্দ্র, কমিনিউিটি ক্লিনিক, হাট-বাজারসহ বিভিন্ন স্থাপনা রয়েছে। শরীয়তপুর জেলাসহ দৈনিক হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করেছে। ছয়হিস্যা গ্রামের ভ্যান চালক নয়ন খা বলেন, এই ব্রিজের উপর দিয়ে ভ্যান নিয়ে পারাপার করতে অনেক কষ্ট হয়। খালের উপরে জরাজীর্ণ ব্রিজটি নতুন করে নির্মার্ণের দাবী এলাকাবাসীর দীর্ঘদিনের। ইসলামীয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী সুমাইয়া ইসলাম বলে, মাদ্রাসায় যাওয়ার আসার পথে ব্রিজটি উপরে উঠলে অনেক ভয় হয় না জানি কোন সময় নিচে পড়ে যায়। এই প্রসঙ্গে উপজেলা এলজিডির প্রকৌশলী আবু নাঈম বলেন, বর্তমানে কোনো বরাদ্দ নেই। বরাদ্দর জন্য চিঠি পাঠানো হয়েছে, নতুন করে বরাদ্দ আসলে কাজ করা হবে।