সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

পাবনায় শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীদের মতবিনিময় সভা হয়েছে

পাবনা সংবাদদাতা : পাবনায় সাধারণ শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৬নভেম্বর) দুপুরে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট ও শহীদ এম. মনসুর আলী কলেজের সাধারণ শিক্ষার্থীদের সাথে ক্যাম্পাসের মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদলের সহ সভাপতি ডাঃ তৌহিদুল রহমান আউয়াল।

সভা বক্তারা বলেন, আমরা সবাইকে জানাতে এসেছি আমাদের দেশ নায়ক তারক রহমান ৩১ দফা। এই দফার মধ্যে সাধারণ মানুষের সব উত্তর রয়েছে। সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে এই ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার শেখ হাসিনাকে পদত্যাগ করতে সক্ষম হয়েছে। ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছে তাদের কর্মকাণ্ডের জন্য। আগামীতে দেশের প্রতিটা স্কুল কলেজে সুন্দর শৃঙ্খলা রাজনীতি দেখবে বাংলাদেশের মানুষ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিব আহমেদ, পাবনা জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্সসহ অন্যান্য নেতাকর্মী।