সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ওসমানীনগরে ‘ভয়ঙ্কর সন্ত্রাসী’ শুটার আনসারসহ সহযোগী গ্রেফতার

সিলেট সংবাদদাতা : বৈষম্যবিরোধী আন্দোলনে সিলেটে হামলার ঘটনায় ভয়ঙ্কর সন্ত্রাসী ছাত্রলীগ নেতা ‘শুটার’`আনসার ও তার সহযোগী নাঈমকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।
বুধবার (০৬ নভেম্বর) বেলা আড়াইটায় জেলার ওসমানীনগর উপজেলার ৩ নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বড় হাজিপুর গ্রামের মোস্তফা মিয়ার বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-সিলেট নগরের মেজটিলা সৈয়দপুরের উনাই মিয়ার ছেলে আনসার আহম্মদ রাহুল (৩০) ও একই এলাকার ইসলামপুর কলোনীর আলমগীর হোসেনের ছেলে আমিনুল ইসলাম নাঈম (২৩)।
গণমাধ্যমে পাঠানো র‌্যাব-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গত ২৮ আগস্ট এসএমপির শাহপরান থানায় হত্যা চেষ্টা ও চাঁদাবাজির মামলা (নং-১৫(৮)২৪) দায়ের করা হয়। ওই মামলায় গ্রেফতারকৃতরা পলাতক ছিল। এরমধ্যে ১নং আসামী আনসার ভয়ঙ্কর সন্ত্রাসী ‘শুটার’হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে, জানায় র‌্যাব।