সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের ‘গুলিতে’ বাংলাদেশি যুবক নিহত

এস এ শফি, সিলেট : সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে জমির আহমদ নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার (৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ১২৮৬-১২৮৭ টিপরাখলা-ঘিলাতৈল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জমির আহমদ (২৫) জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামের আব্দুল মন্নানের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেল ৪টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলারের টিপরাখলা-ঘিলাতৈল এলাকার মধ্যবর্তী স্থান দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় খাসিয়াদের গুলিতে আহত হন জমির আহমদ।
স্থানীয়রা তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে বলে জানান চিকিৎসকরা।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, ‘সংবাদ পেয়ে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মরদেহের সুরতহাল প্রস্তুত করা হচ্ছে। তবে কী কারণে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।