সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

নেত্রকোনায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু

Lightning over field

জেলা প্রতিনিধি:

নেত্রকোনায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে। এ বজ্রপাতে আহত হয়েছেন আরও ৪ জন। মঙ্গলবার (১৮ মে) বিকেল পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নেত্রকোনার পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সি বজ্রপাতে ৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের বেজগাতী গ্রামের ফজলুর রহমান (৫৫) এবং একই উপজেলার পাইকুড়া ইউনিয়নের বৈরাটী গ্রামের আসন খানের ছেলে বায়েজিদ মিয়া (৪২), মদন উপজেলার দুই কিশোর হাফেজ আতাউর (২০), হাফেজ শরিফ (১৮) ও খালিয়াজুরী উপজেলার জগ্ননাথপুর গ্রামের কৃষক ওসেফ মিয়া (৬৫)।

এ ব্যাপারে জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান জানান, পরিবারের প্রত্যেককে ১০ হাজার টাকা করে দাফনের জন্য দেয়া হবে।