সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

বড় পর্দায় প্রথমবার একসঙ্গে স্বস্তিকা-নুসরাত, শ্রাবন্তী

অনলাইন ডেস্ক:

বড় পর্দায় প্রথমবার একসঙ্গে কাজ করতে চলেছেন স্বস্তিকা মুখার্জি, নুসরাত জাহান ও শ্রাবন্তী চ্যাটার্জি। পরিচালক রাজশ্রী দের হাত ধরে আসতে চলেছে ‘ও মন ভ্রমণ’ ছবি।

ছোটবেলার চার বন্ধুর স্কুল শেষের পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া, আবার সময়ের চক্রে মুখোমুখি হওয়া। জীবনের নানা ওঠাপড়া নিয়েই ছবির গল্প। তবে ছবিতে একটা দারুণ চমক রয়েছে।

আসলে গল্পটা তিন নয় চার নারীকে নিয়ে, আর এই চতুর্থ নারীর ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী তথা কাউন্সিলর অনন্যা ব্যানার্জি। স্কুল শেষের পর চার বন্ধুর আর কখনও দেখা হয়নি, নানা জটিলতায় তাদের একসাথে পথচলা থেমে গিয়েছিল।

জীবনের নানা ক্ষেত্রে তারা সফল, কেউ চাকরিরত, কেউ আবার ব্যবসায়িক ভাবে সফল, তবু একাকিত্ব পিছু ছাড়ে না তাদের, বিশেষ এক কারণে বিদেশের মাটিতে আবারও একসঙ্গে হয় চারজন, জমে থাকা সমস্ত জটিলতা কাটিয়ে নতুন করে একসঙ্গে পথচলা শুরু করে তারা।

ছবিতে নুসরাত জাহানের চরিত্রের নাম শ্রুতি, বিজনেস টাইকুন মনীশ সিংয়ের ঘরণী তিনি। সেই কোম্পানিতেই কর্মরত নন্দিনী অর্থাৎ স্বস্তিকা মুখোপাধ্যায়, অদ্রিজার চরিত্রে অভিনয় করবেন শ্রাবন্তী চ্যাটার্জি যিনি রুলিং পার্টির এমএলএ।

অনন্যা অনন্যা এই ছবিতে একজন সাংবাদিকের ভূমিকায় রয়েছেন। এই চারজন ছাড়াও ছবিতে তারকার মেলা। রাজশ্রী দে পরিচালিত এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে জুন মালিয়া, কমলেশ্বর মুখোপাধ্যায়, আরিয়ান ভৌমিক–সহ আরও অনেককে।