সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

আর্মি স্টেডিয়ামে আফটারম্যাথের স্বপ্নপূরণ

নিজস্ব প্রতিবেদক:
বির‌তির পর সা‌ড়ে পাঁচটার দি‌কে ম‌ঞ্চে এল রক ব্যান্ড আফটারম্যাথ। মাইক্রোফোন হা‌তে ব্যা‌ন্ডের ভোকা‌লিস্ট না‌ভিদ ইফ‌তেখার চৌধুরী শ্রোতা‌দের বল‌লেন, ‘এর আগে কখ‌নোই আর্মি স্টেডিয়া‌মে আফটারম্যাথ কনসার্ট ক‌রে‌নি। প্রথমবা‌রের ম‌তো আর্মি স্টে‌ডিয়া‌মে গাইছি। এবার স্বপ্ন পূরণ হ‌লো।’

আজ আর্মি স্টে‌ডিয়া‌মে ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টে শুরু‌তেই ব্যান্ড‌টি গে‌য়ে‌ছে তরুণ‌দের মধ্যে আলোচিত গান ‘অধিকার’। এরপর ‘উৎসর্গ’, ‘মা‌টির রোদ’সহ আরও ক‌য়েক‌টি গান প‌রি‌বেশন ক‌রে‌ছে আফটারম্যাথ।

বি‌কেল চারটায় সিল‌সিলার প‌রি‌বেশনা দি‌য়ে কনসার্ট শুরু হ‌য়ে‌ছে। এরপর গে‌য়ে‌ছেন আসেন ‘আওয়াজ উডা’ গা‌নের জন্য প‌রি‌চিত র‍্যাপার হান্নান ও ‘কথা ক’ গে‌য়ে আলোচিত র‍্যাপার সেজান। আফটা‌রম্যা‌থের প‌র চিরকুট ও আর্ট‌সেল। শেষ আকর্ষণ হি‌সে‌বে নয়টায় ম‌ঞ্চে আস‌বেন রাহাত ফ‌তেহ আলী খান।

ম‌ঞ্চে এল রক ব্যান্ড আফটারম্যাথম‌ঞ্চে এল রক ব্যান্ড আফটারম্যাথ:

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য কনসার্টটি আয়োজন করছে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম।

আজ বেলা দুইটায় কনসা‌র্টের দ‌রজা খু‌লে‌ছে। আগে থে‌কে আর্মি স্টে‌ডিয়া‌মের সাম‌নে সংগীত অনুরাগী‌দের দীর্ঘ সা‌রি দেখা গে‌ছে। সময় বাড়ার স‌ঙ্গে স‌ঙ্গে শ্রোতা‌দের উপ‌স্থি‌তি বাড়‌ছে।

কনসা‌র্টে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের’ সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমসহ অনেকে উপ‌স্থিত র‌য়ে‌ছেন। আ‌য়োজন‌টি উপস্থাপনা কর‌ছেন জুলহাজ জুবা‌য়ের ও দীপ্তি চৌধুরী।