সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ইমরান খানের দলের সঙ্গে আলোচনায় কমিটি গঠন করলেন শাহবাজ

অনলাইন ডেস্ক:

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের সঙ্গে আলোচনার জন্য জোট সরকারের জ্যেষ্ঠ সদস্যদের নিয়ে একটি কমিটি গঠন করেছেন বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

কমিটিতে রয়েছেন উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার, রানা সানাউল্লাহ, সিনেটর ইরফান সিদ্দিকী, রাজা পারভেজ আশরাফ, নাভিদ কামার, ডা. খালিদ মকবুল সিদ্দিকী, আবদুল আলিম খান ও চৌধুরী সালিক হুসেন।
এর আগে সরকারের সঙ্গে আলোচনার জন্য পিটিআইয়ের প্রতিষ্ঠা ইমরান খান একটি কমিটি গঠন করেছেন।

জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের সুপারিশে আলোচনার জন্য কমিটি করেন শাহবাজ শরিফ।

অন্যদিকে ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে ৩২ মামলায় অন্তর্বর্তী জামিন দিয়েছেন দেশটির একটি সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি)। এই মামলাগুলো মূলত ২৬ নভেম্বরের বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত।

এটিসির বিশেষ বিচারক আমজাদ আলী শাহ ১৩ জানুয়ারি পর্যন্ত তার জামিন অনুমোদন করেন। এটি ইমরানের স্ত্রীর জন্য সাময়িক স্বস্তিদায়ক হলেও আইনি লড়াই চালিয়ে যেতে হবে।