সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ভুলে নিজেদের যুদ্ধবিমানেই গুলি চালালো মার্কিন সেনাবাহিনী

অনলাইন ডেস্ক:

লোহিত সাগরের আকাশে ভুলে নিজেদের যুদ্ধবিমানকে লক্ষ্য করে গুলি চালিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। এ ঘটনায় প্রাণে বেঁচে গেছেন দুই পাইলট। কারণ তারা যথাসময়ে যুদ্ধবিমানটি থেকে বের হয়ে যেতে সক্ষম হয়েছেন।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। দুই পাইলটকে নিরাপদে উদ্ধার করা হলেও একজন সামান্য আহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, বিমানবাহী রণতরী হ্যারি এস. ট্রুম্যান থেকে এফ/এ-১৮ হার্নেট যুদ্ধবিমানটি উড্ডয়ন করেছিল।

সাম্প্রতিক সময়ে লোহিত সাগরে সামরিক কার্যক্রম বেড়েছে উল্লেখযোগ্য হারে। এখান থেকেই ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে হুথিরাও এসব এলাকায় নিয়মিত বিরতিতে হামলা চালাচ্ছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার লোহিত সাগরের আকাশে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে গুলি চালিয়েছে। তাছাড়া ইয়েমেনের রাজধানী সানায়ও হামলা চালানো হয়েছে।

সূত্র: রয়টার্স