সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

চাঁদপুরে জাহাজ থেকে ৭ জনের মরদেহ উদ্ধার

চাঁদপুরে জাহাজ থেকে ৭ জনের মরদেহ উদ্ধার। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মেঘনায় জাহাজ থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আজ সোমবার বেলা ১টার পর মরদেহের খবর পাওয়া যায়। জানা গেছে, জাহাজটির নাম এমভি আল-বাখেরা। জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল।

বাংলাদেশ কোস্টগার্ডের স্টাফ অফিসার (ঢাকা জোন) লে. কর্নেল শামস গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

চাঁদপুরের নৌ-পিলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান নিহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। ঘটনাস্থলে যাচ্ছে কোস্টগার্ড ও পুলিশের সদস্যরা।

প্রাথমিকভাবে এখনও দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি।