সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবেদন ১ জানুয়ারি, পরীক্ষা ফেব্রুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার জন্য আবেদন গ্রহণ শুরু করবে নতুন বছরের প্রথম দিন থেকে। আবেদনের শেষ সময় ২১ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট।

বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম এ শিক্ষা প্রতিষ্ঠানটির স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ৯ থেকে ১৯ ফেব্রুয়ারি। শুক্র ও শনিবার বাদে অন্য দিনগুলোতে পরীক্ষার চূড়ান্ত তারিখ পরে ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। আবেদন সম্পন্ন হলে ২ ফেব্রুয়ারি ২০২৫ থেকে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।

সামাজিক বিজ্ঞান, কলা ও মানবিক, এবং বিজ্ঞান বিভাগের দুটি অনুষদে একসঙ্গে আবেদন করতে ফি লাগবে ৯০০ টাকা। বিজনেস স্টাডিজে আবেদন করতে লাগবে ৭৫০ টাকা। তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ফি ৫০০ টাকা। এছাড়া বাকি চারটি অনুষদে আবেদন ফি ৬০০ টাকা। অনলাইনে আবেদন করে ফি দেওয়ার সময় ১ দশমিক ২ শতাংশ সার্ভিস চার্জ আবেদনকারীকে দিতে হবে।

এ বিষয়ে আরো তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে।