সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

অঞ্জনার শারীরিক অবস্থা জানালেন ছেলে

নিজস্ব প্রতিবেদক:

অভিনেত্রী অঞ্জনা রহমানের শারিরীক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ঢাকার একটি বেসরকারি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তার চিকিৎসা চলছে। গতকাল (২৯ ডিসেম্বর) রোববার তার অবস্থা সংকটাপন্ন হয়ে ওঠে বলে জানা যায়। আজ সোমবার খবর নিয়ে জানা গেছে, তিনি আগের চেয়ে ভালো আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর ছেলে নিশাত রহমান মনি।

মনি বলেন, ‘মায়ের অবস্থা আগের চেয়ে ভালো। ইনফেকশনটা যদিও সারা শরীরে ছড়িয়ে গেছে। সম্পূর্ণ সুস্থ হতে আরও ১০ দিনের মতো সময় লাগবে। মায়ের কাছে আমি আছি। আমার বোনজামাই কামরুল আলম রিপন সব দেখাশোনা করছেন। আপনারা দোয়া করবেন মা যেন শিগগির সুস্থ হয়ে ওঠেন।’

চলতি মাসের শুরুতে জ্বরে আক্রান্ত হন অঞ্জনা। জ্বর না কমলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকটি পরীক্ষার পর তার রক্তে সংক্রমণ ধরা পড়ে। তবে শুরুতে অসুস্থতার কথা কাউকে জানাতে চাননি অঞ্জনা।

ঢালিউডে অঞ্জনার পথচলা শুরু হয় ১৯৭৬ সালে। ‘দস্যু বনহুর’ সিনেমার মাধ্যমে তিনি খুলেছিলেন ক্যারিয়ারের খাতা। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। দুবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তিন শতাধিক সিনেমা রয়েছে ঝুলিতে।