সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

এবার ‘তদন্ত কর্মকর্তা’ হয়ে সিনেমা হলে মোশাররফ করিম

মোশাররফ করিমছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:
ঈদে বৈচিত্র্যময় সব নাটক দিয়ে আলোচনায় থাকেন মোশাররফ করিম। সেই নাটকের ভিড়ে এবার এই অভিনেতাকে ভিন্নভাবে দেখা যাবে বড় পর্দায়। অনুদানের ‘চক্কর ৩০২’ সিনেমায় তদন্ত কর্মকর্তা হয়ে আসছেন তিনি। থ্রিলার, রহস্যের গল্পটি পরিচালনা করেছেন শরাফ আহমেদ জীবন।

সিনেমার পোস্টারে মোশাররফ করিম। ছবি: ফেসবুকসিনেমার পোস্টারে মোশাররফ করিম। ছবি: ফেসবুক

শরাফ আহমেদ বলেন, ‘আমার সিনেমার গল্পই শক্তি, যে কারণে আমরা আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিলাম উৎসবে সিনেমাটি নিয়ে আসার। ঈদে হয়তো অনেক সিনেমা মুক্তি পাবে। সেখানে আমাদের সিনেমাটি ঈদ উৎসবে ভিন্ন স্বাদের হওয়ায় দর্শকেরা গ্রহণ করবেন, আমি আশাবাদী। আমরা সেভাবেই প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছি।’

গত মাসে সরকারি অনুদানের সিনেমা ‘চক্কর ৩০২’ সেন্সর সার্টিফিকেট সনদ পেয়েছে। পরিচালক জানান, কোনো কাটছাঁট ছাড়াই সিনেমাটি ‘ইউ’ ক্যাটাগরিতে সনদ পেয়েছে। এটি সব বয়সী দর্শক দেখতে পারবেন।

শরাফ আহমেদ জীবনশরাফ আহমেদ জীবন ছবি : পরিচালকের সৌজন্যে

সিনেমাটির সেন্সরের খবর ফেসবুক পোস্টে মোশাররফ করিম লিখেছেন, ‘কোনো রকম কাটাছেঁড়া ছাড়াই বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সনদপত্র পেয়ে লক্ষ্য পূরণের পথে আরও একটি ধাপ এগিয়ে গেল আমাদের সিনেমা। সিনেমাটি নিয়ে আমরা আশায় আছি। সিনেমাটি নিয়ে দেখা হচ্ছে খুব শিগগিরই।’

 ওসি হারুন চরিত্রে মোশাররফ করিমওসি হারুন চরিত্রে মোশাররফ করিমভিডিও থেকে নেওয়া

পরিচালক জানান, সিনেমায় গোয়েন্দা পুলিশ পরিদর্শক হিসেবে দেখা যাবে মোশাররফ করিমকে। মূলত খুনের তদন্তের পাশাপাশি মানবিক একটি গল্প এতে উঠে এসেছে। সেই গল্প তদন্ত কর্মকর্তাকে ঘিরেই এগিয়েছে। এর আগে মোশাররফ করিম ‘মহানগর’ ওয়েব সিরিজে ওসি হারুন চরিত্রে সাড়া ফেলেন। এবার তাঁকে দেখা যাবে মইনুল চরিত্রে।