সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

তা’মীরুল মিল্লাত মাদরাসায় ২০২৫ সালের বই বিতরণ উৎসব সফলভাবে সম্পন্ন

নিউজ ডেস্ক:

পূর্বঘোষণা অনুযায়ী  শনিবার ২০২৫ শিক্ষাবর্ষের বই বিতরণ উৎসব অত্যন্ত সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামিরুল মিল্লাত ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. কোরবান আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন তামিরুল মিল্লাত কামিল মাদরাসা, মেইন ক্যাম্পাসের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর খলিলুর রহমান আল মাদানী এবং তা’মীরুল মিল্লাত ট্রাস্টের মোতাওয়াল্লী মাওলানা সাব্বির আহমেদ।

প্রফেসর ড. কোরবান আলী বলেন, এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে নতুন বই গ্রহণের আনন্দ ছড়িয়ে দিয়েছে এবং শিক্ষার প্রতি তাদের আগ্রহ আরও বৃদ্ধি করেছে। আমরা আশা করি, নতুন বছরের এই পাঠ্যপুস্তক তাদের শিক্ষার পথচলাকে আরো সফল করবে।

তামিরুল মিল্লাত কামিল মাদরাসা পরিবারের পক্ষ থেকে সকল শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ড. কোরবান আলী।

ডক্টর খলিলুর রহমান আল মাদানী অনুষ্ঠানে দিকনির্দেশনা ও মূল্যবান বক্তব্য  দিয়ে শিক্ষার গুরুত্ব তুলে ধরে সকলকে অনুপ্রেরণা দিয়েছেন।